বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

টিকেট বিক্রয় শুরু

বিমানের শারজাহ ফ্লাইট চালু ২৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: যাত্রীদের সুবিধার্থে আগামী ২৫ জানুয়ারি, ২০২২ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের সাথে সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ঢাকা-শারজাহ রুটে সপ্তাহে চারটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকাল ৩টায় এ ফ্লাইটের টিকেট বিক্রয় শুরু হয়েছে।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি ৫১ সপ্তাহে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও সোমবার স্থানীয় সময় রাত ১০:৩০টায় ছেড়ে যেয়ে শারজাহ পৌঁছাবে স্থানীয় সময় রাত ০২:১৫ টায়। ফ্লাইট বিজি১৫২ সপ্তাহে প্রতি মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও রবিবার শারজাহ থেকে ভোর ৪ টায় ছেড়ে এসে চট্টগ্রামের শাহ আমানত (র.) আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাবে স্থানীয় সময় সকাল ১০:৪৫টায় এবং চট্টগ্রাম থেকে সকাল ১১:৪৫ টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে দুপুর ১২:৩০টায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্মানিত যাত্রীরা বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকাল ৩টা থেকে বিমানের যেকোন সেলস্ অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস সেন্টার (২৪/৭): মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।

সম্মানিত যাত্রীগণকে ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘন্টা পূর্বে ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী সকল কর্মকাণ্ড সম্পন্ন করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে।

বিমান ফেসবুক পেইজ:

https://www.facebook.com/bimanbalaka/?modal=admin_todo_tour

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)