eng

টাকা ফেরতের দাবিতে ই-অরেঞ্জের বিনিয়োগকারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে ই-অরেঞ্জ থেকে টাকা ফেরত পেতে এক মানববন্ধনের আয়োজন করে বিনিয়োগকারীরা।

প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রতারিত হওয়ায় বর্তমানে আর্থিক, পারিবারিকভাবে নানা সংকটে থাকার কথা জানান তারা। এছাড়া  শাস্তি দাবি করেন সংশ্লিষ্টদের।

রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের ছাত্র ওয়ালিদুর। শখের বশে কিনতে চেয়েছিলেন একটি মোটরবাইক। ঋণ করে দুটি ভাউচারে এক লাখ টাকা দিয়েছিলেন ইঅরেঞ্জে। কিন্তু এখন সবই গুড়েবালি। হয়েছেন প্রতারিত।

এদিকে আয়ের কোনো পথ না থাকায় বিদেশ ফেরত কিডনি জটিলতায় আক্রান্ত স্বামীর ১০ লাখ টাকা ই-অরেঞ্জে বিনিয়োগ করেন ভুক্তভোগী রাশিদা আক্তার।

তিনি জানান, তার মেয়ের জামাইও বিনিয়োগ করেন ৮০ লাখ টাকা। কষ্টে আয় করা টাকা ফেরত পেতে তিনি ঘুরছেন দ্বারেদ্বারে, কখনো দাঁড়াচ্ছেন মানববন্ধনে।

ই-অরেঞ্জে টাকা জমা দেওয়ার মাধ্যম এসএসএল কমার্সে জমা থাকা টাকা প্রমাণসাপেক্ষে বিনিয়োগকারীদের পরিশোধের দাবিও জানান বিনিয়োগকারীরা।

বিনিয়োগবার্তা/এসএল//

 


Comment As:

Comment (0)