বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে ৩০.৬৮ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: গত বছরের জানুয়ারি মাস থেকে নভেম্বর (২০২১) সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের টেক্সটাইল এবং পোশাক আমদানি বৃদ্ধি পেয়েছে ৩০.৬৮ শতাংশ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (OTEXA)’ সম্প্রতি যুক্তরাষ্ট্রের ২০২১ এর জানুয়ারি-নভেম্বর সময়ের মাসিক বাণিজ্য তথ্য প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।
OTEXA-এর তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে ২০২০ সালের একই সময়ের তুলনায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের টেক্সটাইল এবং পোশাক আমদানি ৩০.৬৮ % বৃদ্ধি পেয়েছে, যেখানে সমগ্র বিশ্ব থেকে তাদের আমদানি বেড়েছে ২৫.৪৩%। মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পোশাক আমদানি বাজার চীন এবং যুক্তরাষ্ট্রের বাজারে চীনের শেয়ার ২৪%। ২০২১ এর ওই সময়ে চীন থেকে যুক্তরাষ্ট্রের আমদানী বৃদ্ধি পেয়েছে ২৭.২৯%।
অন্যদিকে, ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের আমদানি বৃদ্ধি পেয়েছে ১২.৭৩%। অন্যান্য যে দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের আমদানী উল্ল্যেখযোগ্য হারে বেড়েছে সেগুলো হল পাকিস্তান ৫৯.৩০%, হন্ডুরাস ৪৭.১০%, ভারত ৩৫.৪৭% এবং মেক্সিকো ২৯.৬৭%।
বিনিয়োগবার্তা/এসএএম//



