দিনাজপুরে সুবিধাবঞ্চিত ছাত্রীদের মাঝে লংকাবাংলা ফাউন্ডেশনের বাইসাইকেল বিতরণ
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নে সুবিধাবঞ্চিত ১০০ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করেছে লংকাবাংলা ফাউন্ডেশন। ‘শিখা বাইসাইকেল বিতরণ কর্মসূচি ২০২২’এর আওতায় এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের মানবসম্পদ বিভাগের প্রধান হাফিজ আল আহাদ, জেনারেল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস বিভাগের প্রধান মুহাম্মদ হাবিব হায়দার ও এলবি ফাউন্ডেশনের প্রধান মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এবং ইউনিয়নের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
‘শিখা’লংকাবাংলা ফাইন্যান্সের একটি উদ্যোগ যা আমাদের দেশের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে উৎসাহিত করছে। এ প্লাটফর্মের অন্যতম উদ্দেশ্য হচ্ছে গবেষণা ও প্রচেষ্টার মাধ্যমে নারী উদ্যোক্তাদের জন্য ভিন্ন আঙ্গিকে আর্থিক সেবা প্রদান করা, তাদের সক্ষমতা বৃদ্ধির কাজে সেবা ও সহায়তা প্রদান করা এবং তাদের যাত্রার সত্যিকারের অংশীদার হিসেবে কাজ করা।
লংকাবাংলা ফাউন্ডেশন ‘শিখা’প্লাটফর্মের পরিকল্পনায় আয়োজিত এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত ছাত্রীদের বাইসাইকেল প্রদানের মাধ্যমে তাদের বিদ্যালয়ে যাতায়াত ব্যবস্থাকে আরো সহজ ও সুগম করার ব্যবস্থা করে। বাইসাইকেল সুবিধা অবশ্যই ছাত্রীদের বিদ্যালয়ে সময় মতো উপস্থিত হতে সহায়তা করবে একইসঙ্গে এটি তাদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য দেবে।
লংকাবাংলা ফাউন্ডেশন নারীদের জীবনমানের উন্নয়ন, সমাজে সাম্যতা এবং নারী নেতৃত্বদান বৃদ্ধিতে তাদের স্বকীয় অংশগ্রহণে সহায়তা করে।
বিনিয়োগবার্তা/এসএল//



