৪২০ টাকার জন্য বন্ধুকে কুপিয়ে হত্যা
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকার কিং এন্টারপ্রাইজ টাইলস দোকানের ব্যবস্থাপক নয়নকে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু।
রোববার বিকেলে ঐ টাইলসের দোকানে এ ঘটনা ঘটে। নিহত নয়ন শহরের ৮ নম্বর ওয়ার্ডে বড়পাড়া এলাকার বাসিন্দা কাউসার আলমের ছেলে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার উপজেলার বাসিন্দা নূরুল হোসাইনের ছেলে রোহান ও রেজওয়ান নামে দুই ভাইকে।
জানা যায়, নয়নের বন্ধু রোহান বিকেলে আসে তার দোকানে আড্ডা দিতে। পরে একপর্যায়ে রোহান তাকে নাস্তা খাওয়ানোর জন্য বলে। এর পর নয়ন একপর্যায়ে বলে যাকে সঙ্গে নিয়ে এসেছিস সে ভালো লোক নয়।
এ নিয়ে দুই বন্ধুর মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এরই একপর্যায়ে নয়নের বন্ধু বলে তোর কাছে আমি আগের ৪২০ টাকা পাই সে টাকা দিতে হবে। এ নিয়ে তর্ক বির্তক শুরু হয়। এরই জেরে পরে দোকানের ভেতরে রোহান ও তার ভাই রেজওয়ান কুপিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা নয়নকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথেই মারা যায় নয়ন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিনিয়োগবার্তা/এসএল//



