মাউশি ডিজি

মাউশির নতুন ডিজি অধ্যাপক নেহাল আহমেদ

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

সোমবার (৩১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক গত ১১ জানুয়ারি অবসরে যাওয়ায় পদটি শূন্য হয়।

অধ্যাপক নেহাল আহমেদ ইংরেজি সাহিত্যের শিক্ষক। তিনি ২০১৯ সালের ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলেন। সর্বশেষ তিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)