LPG

এলপিজির নতুন দাম নিয়ে ঘোষণা আসছে

নিজস্ব প্রতিবেদক: এলপিজির নতুন দাম বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (২ ফেব্রুয়ারি) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে জানানো হয়, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যারামকোর ঘোষিত নতুন বছরের জানুয়ারির জন্য সৌদি সিপি অনুযায়ী ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্য সমন্বয়ক সম্পর্কে বৃহস্পতিবার দুপুর ১২টায় বিইআরসির নির্দেশনায় এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে বেসরকারি পর্যায়ে মূসকসহ প্রতি কেজি এলপিজি ১০২ টাকা ৩২ পয়সা থেকে কমিয়ে ৯৮ টাকা ১৭ পয়সা করা হয়েছে। ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ২২৮ থেকে কমিয়ে এক হাজার ১৭৮ টাকা করা হয়েছে।
বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)