WhatsApp Image 2022-02-09 at 9

বস্ত্র খাতের উন্নয়নে একযোগে কাজ করবে বিজিএমইএ ও বিসিএ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কটন এসোসিয়েশন (BCA) এর নব নির্বাচিত সভাপতি মুহাম্মদ আইয়ুব ০৯ ফেব্রুয়ারি ২০২২ গুলশানস্থ বিজিএমইএ পিআর অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

তারা তুলার চাহিদা, সরবরাহ, মূল্যের স্থিতিশীলতা এবং তুলা সোর্সিং এর বৈচিত্র্যকরণসহ আন্তর্জাতিক তুলা বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

আলোচনায় তারা ভবিষ্যত চাহিদা ও সরবরাহের ভিত্তিতে আন্তর্জাতিক তুলা বাজারের পরিস্থিতি মূল্যায়নে একসাথে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন, যাতে করে স্পিনিং কারখানাগুলো ও পোশাক কারখানাগুলো সে অনুযায়ী তাদের ব্যবসা পরিকল্পনা করতে পারে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বিসিএ এর নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান এবং আশা করেন যে তারা পোশাকশিল্প ও টেক্সটাইল শিল্পের জন্য সাপ্লাই চেইনকে শক্তিশালী করতে অংশীজনদের সহযোগিতা প্রদান করে কাজ করবে।

তিনি বিসিএ এর নতুন নেতৃত্বকে অনুরোধ করেন, তারা যেন সদস্যদেরকে উন্নতমানের তুলা আমদানির জন্য উৎসাহিত করেন। কারন, ফেব্রিক্স এর মান তুলার মানের উপর নির্ভর করে।

স্থানীয় বাজারে তুলার ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য দেশে তুলা উৎপাদন বাড়ানোর উপায়গুলো খুঁজে বের করার জন্যও তিনি বিসিএ’কে অনুরোধ জানান।

তুলা হচ্ছে বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের প্রধান উপকরণ (feedstock), বাংলাদেশের রপ্তানিকৃত মোট পোশাকের ৭৫% তুলা থেকে উৎপাদিত হয়। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা আমদানিকারক দেশ।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)