রাজধানীতে স্লিপ এপনিয়া রোগ সচেতনতায় সেমিনার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ ও রিসডা-বাংলাদেশ এর উদ্যেগে রাজধানীতে স্লিপ এপনিয়া রোগ সচেতনতায় সেমিনার হয়েছে। বুধবার বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে বাংলাদেশ রিসার্স কাউন্সিলের ( বিএমআরসি ভবন) তৃতীয় তলায় কনফারেন্স কক্ষে এ সেমিনার হয়।
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ সরফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন রিসডা বাংলাদেশ এর চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান মুন্না ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রিসডা-বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান মো. মোশাররফ হোসাইন, নির্বাহী পরিচালক মো. হেমায়েত হোসেন প্রমুখ।
বিনিয়োগবার্তা/এসএল//



