গ্রামীণ ব্যাংকের এমডি হলেন মো. আবদুর রহিম
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৭তম সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মো. আবদুর রহিমকে পদোন্নতি দেয়া হয়। এর আগে তিনি ব্যাংকের মানবসম্পদ ও সেবা ব্যবস্থাপনায় উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।
আবদুর রহিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন শেষে ১৯৮৭ সালে গ্রামীণ ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, এরিয়া ম্যানেজার, জোনাল অডিট অফিসার ও জোনাল ম্যানেজার হিসেবে ২৪ বছর মাঠ পর্যায়ের ভিন্ন প্রশাসনিক স্তরে অসাধারণ দক্ষতা, সাফল্য ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখেছেন।
আবদুর রহিম গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপক হিসেবে দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় তিনি দারিদ্র্য বিমোচনে অগ্রণী ভূমিকা রেখে নোবেল বিজয়ী এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//



