chandan-tree

যে গাছ লাগিয়ে কোটিপতি হতেন পারেন আপনিও

বিনিয়োগবার্তা ডেস্ক: আদি পেশা কৃষি। কৃষি শুধুই ধান, গম, ভুট্টা চাষ নয়। এর সঙ্গে জড়িত গাছ-গাছালির বাগানও। কিন্তু এসব করে জীবন চালানো দায়। তাই সময়ের সঙ্গে তাল মিলেয়ে অনেকে কৃষি পেশা ছেড়ে অন্য পেশায় ক্যরিয়ার গড়তে মনোযোগী। কিন্তু কৃষিতে একটি গাছ আছে যা চাষ করতে পারলেই আপনি হতে পারেন কোটিপতি। 

এ গাছটি আর কিছু নয়, তার নাম চন্দন গাছ। আন্তর্জাতিক বাজারে চন্দন কাঠের চাহিদা বিশাল। কিন্তু সেই চাহিদার অনেকটাই পূরণ হয় না। কারণ এর পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয় না। তাই আন্তর্জাতিক বাজারে এর দাম অনেক বেড়ে গিয়েছে। তাই চন্দন গাছে বিনিয়োগ করলে, বহু গুণ বেশি অর্থ উপার্জন করতে পারেন যেকেউ।

চন্দন গাছ দুটি পদ্ধতিতে চাষ হয়। একটি জৈব পদ্ধতিতে এবং অন্যটি আদি পদ্ধতিতে।

জৈব পদ্ধতিতে চন্দন গাছ পুরোপুরি বিক্রিযোগ্য অবস্থায় পৌঁছাতে প্রায় ১০ থেকে ১৫ বছর সময় লাগে। তবে পুরোনো পদ্ধতিতে ২০ থেকে ২৫ বছর লেগে যায়। চন্দন কাঠ সাধারণত প্রতি কেজি ৩ থেকে ৭ হাজার টাকার দরে বিক্রি হয়। কখনো কখনো সেটি ১০ হাজারের ওপর উঠে যেতে পারে। এটি চাষ করতে ৩ লাখ টাকা খরচ হলেও, সেখান থেকে আয় হয় ১ থেকে দেড় কোটি টাকা।

তবে এ চাষের উপর সরকারি নানা নিষেধাজ্ঞা রয়েছে। তাই চাষ করার আগে বা চাষের ক্ষেত্রে বিনিয়োগের জন্য সব নিয়ম ভালো করে জেনে রাখা দরকার। এক্ষেত্রে সরকারি নিয়ম মেনেই এগোতে হবে। তাহলে মোটা অঙ্কের টাকা লাভ করা সম্ভব।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)