ev

ইভ্যালির ৫০ শতাংশ শেয়ার হস্তান্তরের অনুমতি হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক: আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে থাকা শেয়ারের ৫০ শতাংশ রাসেলের শ্বশুর-শাশুড়ি ও ভায়রাকে হস্তান্তরের অনুমতি দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে হাইকোর্ট গত ৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির এমডি মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের কিছু শেয়ার তাদের আত্মীয়স্বজনের নামে হস্তান্তরের জন্য ইভ্যালির অন্তর্বর্তী পরিচালনা বোর্ডকে সহযোগিতার নির্দেশ দেন।

সেদিন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ রাসেল ও শামীমার আত্মীয়স্বজনের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার মোরশেদ আহমেদ খান ইভ্যালির বোর্ডের পক্ষে ছিলেন এবং ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন রিটের পক্ষে ছিলেন।

এ বিষয়ে ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন বলেন, ইভ্যালির এমডির শ্বশুর-শাশুড়ি, ভাই-বোন আজ আদালতে সশরীরে হাজির হন। তারা আদালতকে জানান, ইভ্যালি পুনর্গঠনের জন্য তারা কাজ করছেন। যারা ইভ্যালির কাছে টাকা-পয়সা ও পণ্য পাবেন, সেগুলো ফেরত দেওয়ার বিষয়ে পদক্ষেপ নিতে চান তারা। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একটা নির্দেশনা দেন, যাতে ইভ্যালির এমডি ও চেয়ারম্যানের যে শেয়ারগুলো রয়েছে, সেগুলোর কিছুসংখ্যক শেয়ার যেন তাদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করতে পারেন।

ইভ্যালির এমডি ও চেয়ারম্যান বর্তমানে কারাগারে রয়েছেন জানিয়েছে তিনি বলেন, এ অবস্থায় পুরো হস্তান্তর প্রক্রিয়া তাদের কারাগারে থাকা অবস্থায় হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াও জেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হবে। ওনাদের শেয়ারগুলো তাদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হবে। তখন তারা ইভ্যালি পুনর্গঠনের পাশাপাশি পরিচালনা বোর্ডকে সহযোগিতা করবেন।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি ভোক্তাদের অধিকার রক্ষায় আদালতের নির্দেশে গঠিত আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পরিচালনা পর্ষদ বোর্ড আয়োজিত নিলামে প্রতিষ্ঠানটির সাতটি গাড়ি বিক্রি হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)