3

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে আইসিএসবি

নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে মহান শহীদ দিবস  ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।

ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি, আইসিএসবি উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি শুরু হয় ভোরে সূর্য উদয়ের পর জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) এর মাধ্যমে। আইসিএসবির কাউন্সিল সদস্য, সদস্যা এবং কর্মকর্তাদের অংশগ্রহনে ভাষা শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বর্তমান কোভিড-১৯ অবস্থার প্রেক্ষিতে এ বছর সীমিত সংখ্যক সদস্যদের নিয়ে একটি র‌্যালী আইসিএসবির ক্যাম্পাস থেকে ব্যানার ও পুষ্পস্তবক সহ প্রভাত ফেরী করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
     
সন্ধ্যায় “২১-শে ফেব্রুয়ারি বাঙ্গালী জাতির অহংকার” শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসরাত জাহান রিমি এফসিএস।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরসি-র চেয়ারম্যান ও আইসিএসবি কাউন্সিল সদস্য মোঃ জাহাঙ্গীর আলম মানিক এফসিএস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আজিজুর রহমান এফসিএস। তিনি এই অনুষ্ঠান আয়োজনের জন্য মোঃ জাহাঙ্গীর আলম মানিক এফসিএসকে ধন্যবাদ জানান।

এক সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ আজিজুর রহমান এফসিএস বলেন, ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন যা ভাষায় বর্ণনা করা যাবে না। তিনি ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট, মোঃ সেলিম রেজা এফসিএ, এফসিএস, এম নুরুল আলম এফসিএস, কাউন্সিল সদস্য, মোঃ শফিকুল আলম এফসিএমএ, এফসিএ, এফসিএস, কাউন্সিল সদস্য, ইনস্টিটিউটের ফেলো ও এসোসিয়েট সদস্যবৃন্দ এবং আইসিএসবির কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় উল্লেখযোগ্য সংখ্যক সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

ডিআরসি-র সদস্য সৈয়দ আমিমুল ইহসান এফসিএস ইনস্টিটিউটের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)