আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক মহাখালী শাখায় ইফতার মাহফিল ও গ্রাহক মতবিনিময় সভা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড মহাখালী শাখার উদ্যোগে বার্ষিক ইফতার মাহফিল ও গ্রাহক মতবিনিময় সভা ১২ জুন, ২০১৭ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম প্রধান অতিথি হিসেবে সভার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ মানজুরে ইলাহী।
এ সময় বিশেষ আলোচক হিসেবে রমজানের গুরুত্ব আলোচনা করেন ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনির আহমাদ। মহাখালী শাখার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের গ্রাহক-শুভানুধ্যায়ীনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
(শামীম/ ১৩ জুন ২০১৭)



