Shab e meraj

পবিত্র শবেমেরাজ সোমবার

নিজস্ব প্রতিবেদক: সোমবার দিবাগত রাতে পবিত্র শবেমেরাজ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র এ রজনী। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ৫১ বছর বয়সে মিরাজের ঘটনা ঘটে। মহান আল্লাহ পৃথিবী থেকে রাসুল (সা.)-কে বিশেষ বাহনের (বোরাক) মাধ্যমে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান, জান্নাত-জাহান্নাম পরিদর্শন করান। নবী করিম (সা.)-এর মিরাজের রাতের এ ঘটনা স্মরণে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে শবেমেরাজ পালন করেন।

আজ বেলা দেড়টায় (বাদ জোহর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র শবেমেরাজের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের এতে অংশ নিতে ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)