প্রাইম ব্যাংক-বুয়েট চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক: প্রাইম ব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের উপস্থিতিতে প্রাইম ব্যাংকের ডিএমডি শামস আবদুল্লাহ মোহাইমীন ও বুয়েটের কম্পট্রোলার মো. জসিম উদ্দিন আকন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুল জব্বার খান; পরিচালক (আরআইএসই) অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার এবং প্রাইম ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং ডিভিশনের এসভিপি মোহাম্মদ ফারহান আদেল।
বিনিয়োগবার্তা/এসএল//



