লিবিয়া থেকে ফিরেছেন ১১৪ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক: লিবিয়ায় আটক ১১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে সকাল ৮টায় তারা দেশে ফেরেন বলে জানিয়েছে ব্র্যাক মাইগ্রেশন।
ব্র্যাক মাইগ্রেশন আরো জানিয়েছে, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান ফ্লাইটটি যথাসময়ে পরিচালনা করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তর ও মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিনিয়োগবার্তা/এসএল//



