agora

আগোরা কিনছে শ্রীলঙ্কার প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার সফটলজিকের খুচরা ব্যবসায়ের অঙ্গপ্রতিষ্ঠান বাংলাদেশের সর্বপ্রথম বৃহৎ সুপারমার্কেট চেইন আগোরা পুরোপুরি কিনে নিতে একটি সমঝোতায় পৌঁছেছে। গত শুক্রবার (৪ মার্চ) এ সমঝোতায় পৌঁছানোয় শ্রীলঙ্কান প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

কলম্বো স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া নথিতে সফটলজিক হোল্ডিং পিএলসি উল্লেখ করেছে, ধারাবাহিক লেনদেন প্রক্রিয়ার মাধ্যমে আগোরার শতভাগ মালিকানা হস্তান্তর করা হবে। এটি চুক্তির শর্তাবলী এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ভিত্তিতে হবে।

কিন্তু আগোরার কর্তৃপক্ষ বা সফটলজিক কর্তৃপক্ষের কেউই চুক্তিটির মূল্য প্রকাশ করেননি।

এদিকে বিনিয়োগ ব্যাংকিং সূত্রগুলো আগের এরূপ অধিগ্রহণের ঘটনাগুলো উল্লেখ করে অনুমান করছে, সংখ্যাটি ১৮১ থেকে ২৪৯ কোটি টাকা মধ্যে হতে পারে।

দেশের প্রথম প্রাইভেট ইক্যুইটি ফান্ড ব্রুমার অ্যান্ড পার্টনার্স (বাংলাদেশ) ফ্রন্টিয়ার ফান্ড পরিচালনা করে থাকে, তারাই আগোরার ৭২ শতাংশ শেয়ারের মালিক। 

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)