স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রিয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেট স্বর্ণ দ্বারা প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য $৬৮,০০০.০০ (আটষট্টি হাজার) টাকা মাত্র পুনঃনির্ধারণ করা হলো।
আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধিজনিত কারণে স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য বৃদ্ধি করা হয়েছে যা আগামী ০৯/০৩/২০২২ তারিখ হতে কার্যকর হবে।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//



