এডিএন গ্রুপের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তি খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এডিএন গ্রুপ মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে কর্মরত নারী কর্মকর্তাদের অংশগ্রহণে নানাবিধ আয়োজনের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ, প্রতিষ্ঠানে কর্মরত সব নারী সহকর্মীদের অবদানের ভূয়সী প্রশংসা করে তাদের সার্বিক কল্যাণের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনার ব্যাপারে বক্তব্য রাখেন।
এছাড়া গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আরো বক্তব্য রাখেন এডিএন গ্রুপ এর ভাইস চেয়ারম্যান জহির আহমেদ ও শাহরিয়ার আকবর চৌধুরী।
সেই সঙ্গে গ্রুপের অন্তর্ভুক্ত টেক ভ্যালী নেটওয়ার্কস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার রহমান, ইনজেন টেকনোলজি লিমিটেড এর সিওও শাহ্ রাফিউল কবীর এবং এডিএন টেলিকম লিমিটেড এর সিইও মো. আজহারুল হক চৌধুরী, এডিএন গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহিদ সিদ্দিক ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিনিয়োগবার্তা/এসএল//



