hil

হিলি কাস্টমসের সার্ভার সচল

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভার সচল হওয়ায় স্বাভাবিক হয়েছে সিঅ্যান্ডএফ এজেন্টদের বিল অব এন্ট্রি সাবমিটসহ হিলি কাস্টমসের সব কার্যক্রম।

এর আগে বুধবার (৯ মার্চ) সকাল থেকে এনবিআরের সার্ভারে ত্রুটি দেখা দেয়। এরপর সকাল থেকে বন্ধ হয়ে যায় কাস্টমসের কার্যক্রমসহ সব সিঅ্যান্ডএফ এজেন্টের বিল অব এন্টি দাখিলসহ সব কার্যক্রম।

রাত ৮টার পর সার্ভার সচল হলে শুরু হয় কার্যক্রম। এতে স্বস্তি ফিরে আমদানিকারকসহ সিঅ্যান্ডএফ এজেন্টদের মাঝে।

এ বিষয়ে দিনাজপুরের হিলি কাস্টমসের উপকমিশনার কামরুল ইসলাম জানান, বুধবার সকাল থেকেই সার্ভারে ত্রুটি দেখা দেয়। তখন থেকে বন্ধ ছিল কাস্টমসের সব কার্যক্রম। রাত ৮টার পর সার্ভার সচল হলে আবারও শুরু হয় সব কার্যক্রম।

তিনি আরও বলেন, যতক্ষণ না সিঅ্যান্ডএফ এজেন্টদের বিল অব এন্ট্রি দাখিল সম্পন্ন না হবে, ততক্ষণ কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)