Finance Minister

ভোজ্য তেল, চিনিসহ কয়েকটি পণ্য আমদানিতে ভ্যাট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোজ্য তেল, চিনিসহ আরো কয়েকটি নিত্যপণ্য আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি।

সরকারের ভ্যাট প্রত্যাহারের এ সিদ্ধান্তে ভোজ্য তেলের দাম লিটার প্রতি ২৫ থেকে ৩০ টাকা কমে আসবে বলেও জানান মন্ত্রী।

নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে সারাদেশের কম আয়ের ১ কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে পণ্য পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে এ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে বলেও তিনি জানান।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)