ab

দ্বিতীয় মেয়াদে এবি ব্যাংকের এমডি তারিক আফজাল

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় মেয়াদের বেসরকারি এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন তারিক আফজাল। সম্প্রতি এবি ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তারিক আফজাল ২০১৯ সালের ৮ জুলাই এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও এমডি হিসেবে দায়িত্ব পান। সেই মেয়াদ শেষ হওয়ার পর ২০২২ সালের ৮ জুলাই থেকে ২০২৭ সালের ৭ জুলাই পর্যন্ত তার পুনর্নিয়োগ কার্যকর হবে।

এর আগে তারিক আফজাল ১৯৮০–এর দশকের শেষ দিকে লন্ডন, যুক্তরাজ্যে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরে টিডি ব্যাংক (কানাডা), এএনজেড গ্রিনডলেজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে কর্মরত ছিলেন।

এ ছাড়া তিনি ব্যাংক আল–ফালাহ্‌ ও ব্র্যাক ব্যাংকের সিনিয়র পদে অধিষ্ঠিত ছিলেন। তারিক আফজাল ফিন্যান্স ও মার্কেটিংয়ে এমবিএ করেছেন। এ ছাড়া তিনি দুটি সার্টিফিকেশন অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তিনি এসএমই অ্যান্ড ওমেন এন্ট্রাপ্রেনিউরশিপ–বিষয়ক বই ‘ইমার্জেন্স অব নিউ এরা’র রচিয়তা।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)