pnk

পিরোজপুরে মাসব্যাপী পুনাক শিল্প পণ্য মেলার উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও পুনাক শিল্প পণ্য মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

পুনাকের আয়োজনে মাসব্যাপী পুনাক শিল্প পণ্য মেলা শুরু হয়েছে। এ মেলায় পিরোজপুর ও আশেপাশের বিভিন্ন জেলার পণ্য, খাবার, পোশাক, প্রশাধনী, সিরামিকসহ বিভিন্ন পণ্য সামগ্রী পাওয়া যাবে। পুনাক শুধু পুলিশের জন্যই কাজ করে না। পাশাপাশি তারার অসহায়, প্রতিবন্ধি, হতদরিদ্র নারী ও শিশুদের নিয়ে কাজ করে। তাই পুনাকের জন্য সকলের সহায়তা একান্ত কাম্য।

এ মেলায় পিরোজপুর ও আশেপাশে জেলার ৬০টি স্টল অংশগ্রহণ করেছে। এ মেলায় বিভিন্ন পণ্য, খাবার, পোশাক, প্রশাধনী, আচার, সিরামিক, কুটির শিল্পসহ বিভিন্ন স্টল মাসব্যাপী তাদের পণ্য ও খাবার সমূহ সাশ্রয়ী মূল্যে বিক্রি করবে।

মেলায় পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন চৌধুরী, প্রেসক্লাব সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ উপস্থিত ছিলেন।  

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)