Daraz Bangladesh celebrates the spirit of woman empowerment

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করল দারাজ

নিজস্ব প্রতিবেদক: গত ৮ মার্চ দেশব্যাপী নিজেদের সকল অফিসে এমপ্লয়ি এনগেজমেন্ট কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালন করেছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। ১১ জন নারী উদ্যোক্তাকে নিজেদের পণ্যসামগ্রী সকলের সামনে তুলে ধরার এক বিশেষ সুযোগ প্রদানের মাধ্যমে এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘জেন্ডার ইক্যুয়ালিটি টুডে ফর এ সাস্টেইনেবল টুমরো’ এর সাথে একাত্মতা প্রকাশ করে দারাজ।
রাজধানীর বনানীতে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, তেজগাঁওয়ের সর্ট সেন্টার এবং ধানমন্ডির কাস্টমার সার্ভিস সেন্টারে এই আয়োজন করা হয়।

বারবারা বাংলাদেশ, টাইম সেন্স বাংলাদেশ, ইওর পারফেক্ট স্পেস, উরুসারফা, কিউমিন, কন্যা, ব্লাশ মি, কেক ওয়াকার্স, আফরা ট্রেডিং, ফিট ফুড এবং অঙ্কন-এর মতো প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা দারাজের এই আয়োজনে অংশ নেন। পোশাক ও ঘরের সাজসজ্জার জিনিস থেকে শুরু করে স্ন্যাকস ও শুকনো খাবার পর্যন্ত আরো অনেক কিছুর সম্ভার ছিলো এই আয়োজনে।

দারাজের লিগ্যাল অ্যান্ড পলিসি ডিরেক্টর ইসমাত জেরিন খান বলেন, “আমরা প্রায়ই দেখি যে, ভালো মানের পণ্য এবং ক্রেতাদের প্রতি সহযোগিতামূলক মানসিকতা থাকা সত্ত্বেও আমাদের অনেক নারী উদ্যোক্তাই গ্রাহকদের কাছাকাছি পৌঁছানোর পর্যাপ্ত সুযোগ পান না।”

তিনি আরও বলেন, “বেশি সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছাতে না পারলে স্বাভাবিকভাবেই একসময় তাদের মনোবল কমে যায়। নারীর ক্ষমতায়নে দারাজ যে সম্ভাবনার প্রতিশ্রুতি ব্যক্ত করে, তাই আমরা এ বছর আন্তর্জাতিক নারী দিবসটিকে একটি উপলক্ষ হিসেবে বেছে নিয়েছি, যেদিন আমরা সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদেরকে একটি প্ল্যাটফর্ম প্রদানের মাধ্যমে তাদের ক্ষমতায়নকে আরেক ধাপ এগিয়ে নিতে পারবো।”

অংশগ্রহণকারী উদ্যোক্তাদেরকে এগিয়ে যেতে উৎসাহিত করতে এই আয়োজনে গিফট পার্টনার হিসেবে ছিলো ফগ, রঙ্গন হারবালস, জেইন অ্যান্ড মাইজা, ওয়াজিহ অর্গানিকস ও রিবানা। এই বিশেষ আয়োজন ছাড়াও, নারী দিবসের তাৎপর্যকে তুলে ধরতে দিনটিতে দারাজ নিজেদের অফিসগুলোকে বিশেষভাবে সাজায় এবং এর ওয়েব এবং অ্যাপ ইন্টারফেসে বিশেষ পরিবর্তন আনে।

দারাজ:
দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ, অসংখ্য বিক্রেতাকে লক্ষাধিক ক্রেতাদের সাথে যুক্ত করেছে। একশো’রও বেশি ক্যাটাগরির প্রায় ১ কোটি ৯০ লাখের বেশি পণ্য কেনাকাটায় গ্রাহকদের তাৎক্ষণিক এবং সহজ সুবিধাদানের সাথে সাথে প্রতি মাসে ২০ লাখেরও বেশি পণ্য বিশ্বের সকল প্রান্তে পৌঁছে দিচ্ছে দারাজ। দারাজ তার গ্রাহকদের জন্য একইসাথে একটি বাজার, মার্কেটপ্লেস এবং কমিউনিটি। দারাজ উদ্যোক্তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের মতো, কেননা প্রতিষ্ঠানটি প্রতিমাসে ই-কমার্স সম্পর্কে ৫ হাজারেরও বেশি নতুন বিক্রেতাকে সচেতন করে তোলে। দারাজ বিভিন্ন লজিস্টিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠার লক্ষ্যে, বিশেষত তাদের ই-কমার্স অপারেশনগুলোকে মাথায় রেখে ‘দারাজ এক্সপ্রেস’ (ডেক্স নামে পরিচিত) নামক নিজেদের লজিস্টিক কোম্পানি গঠন করেছে। দারাজ বিদ্যমান এবং নতুন লজিস্টিক সরবরাহকারীদের ডিজিটালকরণে সহায়তা করছে। ২০১৮ সালে  আলীবাবা গ্রুপ দারাজকে অধিগ্রহণ করে এবং ‘ডিজিটাল অর্থনীতির যুগে যেকোন স্থানে ব্যবসা সহজীকরণ’- এই লক্ষ্যের অংশ হিসেবে দারাজ গর্বের সাথে কাজ করে চলেছে। আলীবাবার অংশ হিসেবে, দারাজ বাজারে তার প্রতিষ্ঠানগত উন্নয়নে আলীবাবার নেতৃত্ব এবং প্রযুক্তি, অনলাইন বাণিজ্য, মোবাইল পেমেন্ট এবং লজিস্টিকের অভিজ্ঞতাকে ব্যবহার করছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)