এনকেএম

এনকেএম হাই স্কুল এন্ড হোমসের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিভাগের অন্যতম সেরা বিদ্যাপিঠ নরসিংদীর নাসিমা কাদির মোল্লা (এনকেএম) হাই স্কুল এন্ড হোমসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে।

শনিবার (১২ মার্চ ২০২২) বিকেলে হাজার হাজার ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে স্বনামধন্য এ স্কুলটির এজিএম সম্পন্ন হয়।

আব্দুল মজিদ মোল্লা ফাউন্ডেশন ও বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খান। আর বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী ও আশেপাশের এলাকাগুলোর কয়েক হাজার ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খান বলেন, কঠোর মনিটরিং ও শিক্ষক-অভিভাবকদের আন্তরিকতার ফলে এনকেএম স্কুল আজ দেশের অন্যতম সেরা বিদ্যাপিঠে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও বেশি মনোযোগি হতে হবে।

তিনি বলেন, এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা একজন স্বপ্নবাজ মানুষ। তার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় নরসিংদী জেলা আজ শিল্প-শিক্ষায় অনন্য স্থানে অধিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটি ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এ বিদ্যালয়কে বোর্ডের সেরা প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করে আসছি। সেজন্য এই বিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মেধাবী শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে। গত দু বছর ধরে করোনায় বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থাকে চাঙ্গা রাখতে আমাদের স্কুলের শিক্ষক ও অভিভাবকরা নিরলস পরিম্রম করে আসছেন। সেজন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি বলেন, ছাত্র-ছাত্রী-অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্ঠার ফলে আজ এ প্রতিষ্ঠানটি বোর্ডের সেরা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বিনিয়োগবার্তা/রনক/শামীম//

 


Comment As:

Comment (0)