17

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করল জাতীয় স্বাধীনতা পার্টি

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস - ২০২২ জাতীয় স্বাধীনতা পার্টির উদ্যোগে উদযাপন করা হয়েছে।

১৬ মার্চ ২০২২ সন্ধা ছয়টায় ঝিনাইদহ ড্রিম রেস্টুরেন্ট এন্ড কনফারেন্স হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় স্বাধীনতা পার্টির ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি আব্দুল ওহাব মন্ডল। প্রধান অতিথি ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু। বিশেষ অতিথি ছিলেন তোফাজ্জল হোসেন তুফা মিয়া, সভাপতি ছয় নম্বর গান্না ইউনিয়ন আওয়ামী লীগ ঝিনাইদহ। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন, বাবু গৌতম ঠাকুর, সহ-সভাপতি জাতীয় স্বাধীনতা পার্টির জেলা শাখা ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক জুয়েল বিশ্বাস ( জেএসপি), যুবনেতা আসাদুজ্জামান লিটু ও ছাত্র নেতা মোঃ মার্শাল খাঁন প্রমুখ।

এসময় মিজানুর রহমান মিজু বলেন, আগামীকাল ১৭ মার্চ, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে রাত ৮টায় তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ বংশের আদরের ‘খোকা’। সেই খোকাই ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বাঙালির ‘মুজিব ভাই’, ‘বঙ্গবন্ধু’ এবং জাতির পিতা। এই মহান নেতার হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা। বিশ্বের বুকে জন্ম নেয় বাংলাদেশ নামক একটি স্বাধীন জাতিরাষ্ট্র। তবে জাতির অকৃতজ্ঞ কিছু সন্তান তাদের স্থপতিকে হত্যা করে মাত্র ৫৫ বছর। এরপরের দুই দশক ধরে ‘বঙ্গবন্ধু’র নামটিই মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বাংলায়, শেখানো হয়েছে মিথ্যা ইতিহাস। তবে সব মিথ্যাকে উড়িয়ে ইতিহাসের সত্য আবার সামনে এসেছে। জাতির পিতা আজ ইতিহাসের প্রতিষ্ঠিত সত্য। সারাদেশে আজ উচ্চারিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)