Paira Electric Company

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবচেয়ে বড় এ বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন। পাশাপাশি দেশে শতভাগ বিদ্যুতায়নেরও ঘোষণা দেবেন তিনি।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশ ও চীনের যৌথ মালিকানার প্রকল্প। ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে বাংলাদেশ নর্থওয়েস্ট পাওয়ার কোম্পানি ও চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) মধ্যে চুক্তি সই হয়। এরপর গঠিত হয় বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)। বিসিপিসিএলই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে। এ কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে বিশ্বের দশম দেশ হিসেবে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন হবে।

২০১৬ সালের ১৪ অক্টোবর কলাপাড়ার ধানখালীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২০ সালের ১৫ মে প্রথম ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। সে বছরের ৮ ডিসেম্বর আল্ট্রা সুপার প্রযুক্তি ব্যবহার করে দ্বিতীয় ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে বিসিপিসিএল। কিন্তু গোপালগঞ্জ সাবস্টেশনের ধারণক্ষমতা না থাকায় এবং গোপালগঞ্জ থেকে ঢাকার আমিনবাজার পর্যন্ত সঞ্চালন লাইনের কাজ শেষ না হওয়ায় এ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হয়নি। তবে সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর থেকে জাতীয় গ্রিডে এ কেন্দ্রের উৎপাদিত ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)