সরকারি ও বিশেষায়িত হাসপাতালে বিনামূল্যে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার সুপারিশ

আইপিইউ’র এ্যাসেম্বলিতে অংশগ্রহণ করতে ইন্দোনেশিয়ায় সংসদের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক: ইন্দোনেশিয়ার বালিতে ২০-২৪ মার্চ ২০২২ ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) এর ১৪৪তম এসেম্বলি এবং আইপিইউ এর অন্যান্য সভায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের ০৯ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ইন্দোনেশিয়া গমন করেছেন।

এসেম্বলির জেনারেল ডিবেটের এবারের থিম: “Getting to zero: Mobilizing Parliaments to act on climate change”.

বাংলাদেশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ শামসুল হক টুকু এমপি এর নেতৃত্বে গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি, সৈয়দ আবু হোসেন এমপি, খান আহমেদ শুভ এমপি, বাসন্তী চাকমা এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব গৌতম কুমার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব (উপসচিব) চৌধুরী মোঃ হামিদ আল মাহবুব এসেম্বলিতে অংশগ্রহণ করবেন।

প্রতিনিধিদলের সদস্যগণ জলবায়ু পরিবর্তন, টেকসই বিশ্বশান্তি এবং শিক্ষাখাতে মহামারীর সময়সহ অন্যান্য সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগসহ বিভিন্ন এজেন্ডাভিক্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)