বিসিপিএর সভাপতি ও মহাসচিব নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশনের (বিসিপিএ) ৪২তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।
ওই সভায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান কৃষিবিদ সৈয়দ এএম আশফাকুল আবেদীন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করেন।
কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিতরা হলেন সভাপতি পদে মিমপেক্স এগ্রোকেমিক্যালসের এম সাইদুজ্জামান, সহসভাপতি পদে অঙ্কুর ট্রেডার্সের এএইচএম সদরুল আলম, মহাসচিব পদে এসাইন ক্রপ কেয়ারের কৃষিবিদ মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, যুগ্ম মহাসচিব পদে বায়ার ক্রপ সায়েন্সের কৃষিবিদ মো. রিয়াজ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার্স ক্রপ সায়েন্সের কৃষিবিদ এসএম খালেদ, প্রচার সম্পাদক পদে পদ্মা এগ্রো স্প্রেয়ার্সের মো. আব্দুল আলীম, কোষাধ্যক্ষ পদে এমআর এন্টারপ্রাইজের ড. মো. মাহবুবুর রহমান গাজী ও কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে এগ্রো উইনারের আতাউর রহমান খান, সুইট এগ্রোভেটের মো. মনজুরুল হুদা, সিরাজ এগ্রো ইন্টারন্যাশনালের মো. মিজানুর রহমান খান, গুড়পুকুর করপোরেশনের কৃষিবিদ মো. মারুফুজ্জামান ও ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্টের কৃষিবিদ মো. সোহেলুর রহমান।
বিনিয়োগবার্তা/এসএল//



