987

রমজানে ১০ টাকা লিটারে দুধ বিক্রির ঘোষণা দিলেন খামার মালিক

কিশোরগঞ্জ প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে ১০ টাকা লিটারে দুধ বিক্রির ঘোষণা দিয়েছেন জেসি অ্যাগ্রো ফার্ম নামে এক গরুর খামারের মালিক। এমন ঘোষণা দিয়ে ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের গরু খামারি এরশাদ উদ্দিন।

উপজেলার নিয়ামতপুর গ্রামে জেসি অ্যাগ্রো ফার্ম নামে এরশাদ উদ্দিনের একটি গরুর খামার রয়েছে। রমজান মাসের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত ১০ টাকা লিটার দুধ বিক্রির এ কাজ চলমান থাকবে বলে জানা গেছে। বাজারে বর্তমানে ৭০ থেকে ৯০ টাকা দরে দুধ বিক্রি হচ্ছে। এরশাদ উদ্দিনের এ উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়াচ্ছে।

এ বিষয়ে জেসি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান এরশাদ উদ্দিন জানান, রমজান মাসে সবাই দুধ খেতে চায়। বিশেষ করে সাহ্‌রির সময় এটা অনেকেরই পছন্দের খাবারের তালিকায় থাকে। সে জন্য দুধের দাম বেড়ে যায়। তাই তিনি উদ্যোগ নিয়েছেন, পুরো রমজান মাসে তার খামারের উৎপাদিত দুধের অর্ধেক পরিমাণ তিনি ১০ টাকা দরে বিক্রি করবেন। যে কেউ সে দুধ খামারে এসে কিনে নিতে পারবেন। প্রতিজন সর্বোচ্চ এক লিটার দুধ কিনতে পারবেন। শনিবার ১০ টাকা দরে দুধ বিক্রি শুরু করেছেন। 

জানা গেছে, এরশাদ উদ্দিনের দুধের খামার ছাড়াও শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সেবামূলক কাজ করছেন। প্রতিষ্ঠা করেছেন স্কুল, কলেজসহ কয়েকটি শিক্ষামূলক প্রতিষ্ঠানও

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)