Mongla EPZ China Co

মোংলা ইপিজেডে গার্মেন্টস কারখানা করবে চীনা কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স জাইহি টেক্সটাইল টেকনোলজি বাংলাদেশ লিমিটেড মোংলা ইপিজেডে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করতে যাচ্ছে। এজন্য প্রতিষ্ঠানটি ১ কোটি ২৮ লাখ ৯০ হাজার ডলার বিনিয়োগ করবে। 

এ লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও মেসার্স জাইহি টেক্সটাইল টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের মধ্যে গতকাল ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও জাইহি টেক্সটাইল টেকনোলজি বাংলাদেশের এমডি ইয়াং জিলাই এ চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর প্রমুখ।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)