বিএনপি নেতা ইশরাক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দলের লিফলেট বিতরণকালে রাজধানীর মতিঝিল এলাকা থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
মতিঝিল থানার ডিউটি অফিসার ও পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য। এছাড়া তিনি অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।
বিনিয়োগবার্তা/এসএএম//



