দুদিন ছুটি শেষে হিলিতে আমদানি-রফতানি শুরু
হিলি (দিনাজপুর) প্রতিনিধি: বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা দুদিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে আজ। এ দুদিন ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার চালু ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, বৃহস্পতিবার পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উপলক্ষে এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ রয়েছে। এর ফলে আজ সকাল থেকে বন্দর দিয়ে দু-দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি শেষে শনিবার (আজ) সকাল থেকে আবারো বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হবে।
বিনিয়োগবার্তা/এসএল//



