৩ লাখ ৬১ হাজার শেয়ার কিনবেন ইউসিবির উদ্যোক্তা পরিচালক

আরব-আমিরাত ও কাতারে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান খুলবে ইউসিবি

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের আরব-আমিরাত ও কাতারে নতুন দুটি সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) খোলার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড। দুটি সহযোগী প্রতিষ্ঠানেই ব্যাংকের শতভাগ মালিকানা থাকবে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪৭০তম বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও কাতারে আলোচ্য কোম্পানি দুটি গঠন করা হবে। কোম্পানি দুটি আর্থিক সেবা (Money Service) ব্যবসা করবে।

উল্লেখ্য, আলোচ্য দেশ দুটি বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার। দেশ দুটিতে বিপুল সংখ্যক বাংলাদেশী কাজ করেন। দেশে তারা নিয়মিত অর্থ পাঠিয়ে থাকেন। এই প্রবাসী আয় (Remittance) দেশে নিয়ে আসাসহ তাদেরকে নানা আর্থিক সেবা দেবে কোম্পানি দুটি।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)