Rehab

 দোয়া ও ইফতার মাহফিলে রিহ্যাব প্রেসিডেন্ট

নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধিতে আবাসন শিল্পে আবারো কালো ছায়া

নিজস্ব প্রতিবেদক: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) বলেছেন, সাম্প্রতিক সময়ে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি আবাসন শিল্পে আবারো কালো ছায়া তৈরি করেছে। নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে আগামীতে ফ্ল্যাটের দাম বৃদ্ধি পাবে যা মধ্যবিত্তের আওতার বাইরে চলে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

এ সময় তিনি আসন্ন জাতীয় বাজেটে বিনা প্রশ্নে অপ্রদশির্ত অর্থ বিনিয়োগ, সেকেন্ডারি বাজার ব্যবস্থা প্রচলন এবং একটি বিশেষ তহবিল গঠনের দাবি জানান। 

মঙ্গলবার রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে (কনভেনশন হল) রিহ্যাব এর  দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। দোয়া ও ইফতার মাহফিলে দেশের বিভিন্ন পর্যায়ের রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং বিভিন্ন বিজনেস সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)। স্বাগত বক্তব্য দেন রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন্তেখাবুল হামিদ। 

এ সময় রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (প্রথম) কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট-২ নজরুল ইসলাম (দুলাল),ভাইস প্রেসিডেন্ট-৩ লায়ন শরীফ আলী খান, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা সহ অন্যান্য শীর্ষ নেতারা ও রিহ্যাবের প্রায় এক হাজার সদস্য প্রতিনিধি দোয়া ও ইফতার মাহফিলে অংগ্রহণ করেন।

স্বাগত বক্তব্যে রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন্তেখাবুল হামিদ আবাসন খাতের বিভিন্ন অবদান তুলে ধরে বলেন, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির ফলে নতুন প্রকল্পে ৫০: ৫০ অনুপাতে ডেভেলপারের জন্য প্রতি বর্গফুটে প্রায় ৭০০ থেকে ৮০০ টাকা অতিরিক্ত খরচ বাড়বে। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)