হজ এজেন্সি প্রধানদের সম্মানে ইসলামী ব্যাংকের ইফতার

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে দেশের হজ এজেন্সিসমূহের স্বত্তাধিকারী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল ১২ জুন ২০১৭, সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ডেভেলপমেন্ট উইংপ্রধান আবু রেজা মোঃ ইয়াহিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইসিটি উইংপ্রধান তাহের আহমেদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লোকাল অফিসপ্রধান মোঃ ওমর ফারুক খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধান মোঃ রেজাউল করিম। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ১৪ জুন ২০১৭)


Comment As:

Comment (0)