বাংলাদেশ ও ভারতের মধ্যে অধিকতর যোগাযোগ বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন করতে পারে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের পোশাক ও বস্ত্র রপ্তানিকারকদের মধ্যে অধিকতর যোগাযোগ ও সহযোগিতা প্রদান দেশ দুটির জন্য বাণিজ্যে নতুন সুযোগ উন্মোচন করতে পারে। দ্বি-পাক্ষিক বাণিজ্যের সুফলগুলো নেয়ার জন্য উভয় দেশের প্রস্তুতকারক এবং রপ্তানিকারকগনকে কাছাকাছি নিয়ে আসার জন্য আরও উপায় খুঁজে বের করা ও ক্ষেত্র তৈরি করা গুরুত্বপূর্ন।
অ্যাপারেল রিসোর্সেস এর ব্যবস্থাপনা পরিচালক রেণু মহিন্দ্রা (Renu Mohindra) ২৪ এপ্রিল ২০২২ ঢাকায় বিজিএমইএ পরিদর্শনে এলে তার সাথে মত বিনিময়কালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ কথা বলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন অ্যাপারেল অনলাইন এর সহকারী সম্পাদক নিতিশ ভার্শনি (Nitish Varshney)।
বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে বানিজ্য মেলা/প্রদর্শনীর আয়োজন এবং অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পকে বৈশ্বিকভাবে তুলে ধরতে বিজিএমইএ এবং অ্যাপারেল রিসোর্সেস কিভাবে সম্ভাব্য সহযোগিতা প্রদান করতে পারে, তা নিয়ে আলোচনা হয়।
তারা আগামী ১-২ জুলাই ২০২২ ভারতের বেঙ্গালুরুতে শেরাটন হোটেলে অনুষ্ঠিতব্য অ্যাপারেল সোর্সিং উইক (Apparel Sourcing Week) এ বাংলাদেশী পোশাক প্রস্তুতকারকদের অংশগ্রহনের বিষয় নিয়েও কথা বলেছেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//



