P

প্রধানমন্ত্রীর উপহারের ৩৩ হাজার বাড়ি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: ভূমিহীন ও গৃহহীনদের আবাসন নিশ্চিতে সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে দেয়া হচ্ছে উপহারের ৩২ হাজার ৯০৪টি ঘর। 

মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারা দেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহগুলোর চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, মঙ্গলবার বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুজিব বর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ৩২ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পোড়াদিয়া আশ্রয়ণ প্রকল্প, বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার খেজুরতলা আশ্রয়ণ প্রকল্প, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি আশ্রয়ণ প্রকল্প এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার হাজীগাঁও আশ্রয়ণ প্রকল্প হস্তান্তর অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপে আরো ৬৫ হাজার ৬৭৪টি একক ঘর নির্মাণ করা হচ্ছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)