BD Norway

বাণিজ্য-বিনিয়োগে সহযোগিতা বাড়াতে চায় নরওয়ে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সামুদ্রিক নবায়নযোগ্য জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায় নরওয়ে। গত রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানেকিন হুইটফেল্ড এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উভয় দেশ এ বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করায় নবনিযুক্ত নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী দুদিনের সফরে বাংলাদেশে আসেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে নরওয়ে বাণিজ্য, বিনিয়োগ এবং সামুদ্রিক খাতে সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে। তারা বিশেষ করে সামুদ্রিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

গার্মেন্টস খাতে নিরাপত্তা ও সবুজ উৎপাদন সুবিধা নির্মাণে নেয়া ব্যবস্থা সম্পর্কে মোমেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। অন্যদিকে অ্যানেকিন হুইটফেল্ড জাহাজ ভাঙা শিল্প নিয়ে আগ্রহ প্রকাশ করেন এবং হংকং কনভেনশন সমর্থনের বিষয়ে বাংলাদেশের পরিকল্পনা জানতে চান।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)