ঢাকায় স্যাসটেইনেবল এ্যাপারেল ফোরাম ১০ মে
নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ মে ঢাকায় দেশী ও আন্তজার্তিক নীতিনির্ধারক, ক্রেতা, শিল্প মালিক ও ফ্যাশন ক্যাম্পেইনারদের এক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে- যার মূল লক্ষ্য হলো করোনা পরবর্তী বিশ্বে টেকসই তৈরি পোশাক শিল্প নিশ্চিত করা।
বিশ্বের বিশটিরও অধিক দেশ থেকে পঞ্চাশ জনের অধিক বক্তা ও বিশটি সবুজ টেকনোলজীর প্রদর্শক ৩য় স্যাসটেইনেবল এ্যাপারেল ফোরাম নামক এ সম্মেলনে অংশগ্রহন করছে।
করোনা পরবর্তী তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়নের জন্য অতীব প্রয়োজনীয় বিষয়সমূহ যেমন জলবায়ু পরিবর্তন ঠেকাতে কার্যকরী ব্যবস্থা, পরিবেশ, সামাজিক ও সুশাসনগত বিষয় এবং সবুজ অর্থনীতি, পারসেসিং প্রেকটিস, ডিউ ডিলিজেন্স ও লেজিসলেশন এবং সার্কুলার অর্থনীতির উপর পাঁচটি প্যানেল আলোচনার পাশপাশি দুটি শুরু ও সমাপ্তি আলোচনা স্যাসটেইনেবল এ্যাপালের ফোরামের এবারের সংস্করণে অনুষ্ঠিত হবে।
৩য় স্যাসটেইনেবল এ্যাপারেল ফোরামের বক্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক এলাহী চৌধুরী, বীর বিক্রম, প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি, বানিজ্যমন্ত্রী টিপু মুন্সী, এমপি, শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ডা. আহমাদ কাউকোয়াস, ইউরোপীয় ইউনিয়নের সামাজিক অর্থনীতি ও সৃজনশীল শিল্প ইউনিটের প্রধান আন্না এথানাসোপোউলা, ওএসিডি’র দায়িত্বশীল ব্যবসা নীতিমালার প্রধান বারবারা বিজলিক, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের কমিউনিটি কিউরেটর ইয়ান ক্রোনিন, ইউএনএফসিসি’র সেক্টর এনগেইজমেন্ট লিড লিনডিটা হাফেরি সালিহো, এইচএন্ডএম’র বাংলাদেশ, পাকিস্তান ও আফ্রিকা অঞ্চলের কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান, ইন্ডিট্রেক্সের বাংলাদেশ ও পাকিস্তানের আঞ্চলিক প্রধান জেভিয়ার সানটোজা ওলসিয়া, সেন্টার ফর গ্লোবাল ওয়ার্কার রাইটস’র প্রতিষ্ঠাতা পরিচালক ও যুক্তরাষ্ট্রের পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মার্ক এনার, রিমেইক’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়েশা বারেনব্লাট, বেটার বায়িং এর সহ-সভাপতি (গবেষনা) নাজেট ড্রেপার, গুড ফ্যাশন ফান্ডের ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট টিম লিড জেমা ভারহোয়েভেন, ফেয়ার ওয়ার ফাউন্ডেশনের সাপ্লাই চেইন ট্রান্সফোরমেশনের প্রধান এনাবেল মেয়েউরস, বিজিএমই’র সভাপতি ফারুক হাসান, বিকেএমই’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এবং আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ট্রুমো পোউশিয়ানেন।
বিশ্বখ্যাত রিসাইক্লিং ও রিনিউএবল জ্বালানী কোম্পানীসমূহের জ্যোষ্ঠ পর্যায়ের প্রতিনিধি সহ বিশ্ববিখ্যাত টেকসই ব্যবসা ও গ্রীন টেকনোলজী কোম্পানী প্রতিনিধিগন তাদের প্রোডাক্ট ও সলুউশনসমূহ এবারের স্যাসটেইনেবল এ্যাপারেল ফোরামে উপস্থাপন করবেন।
বাংলাদেশ এ্যাপারেল এক্সচেইঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তাফিজ উদ্দিন বলেনঃ “এবারের স্যাসটেইনেবল এ্যাপারেল ফোরামে আমরা সারাবিশ্ব হতে পোশাক শিল্পের অংশীদারজনকে একই ছাদের নিছে নিয়ে আসছি যাতে করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যাত্রা আরো টেকসই হয়।”
তিনি আরো বলেনঃ “করোনা পরবর্তী বিশ্ব সম্পূর্ণ আলাদা। করোনা মহামারীতে বিশ্বের যে কয়টি শিল্পের সাপ্লাই চেইন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তার মধ্যে তৈরি পোশাক অন্যতম। করোনা থেকে শিক্ষা গ্রহন করে সবাই মিলে একটি টেকসই পোশাক শিল্প গড়ে তোলা, যেখানে সবাই যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করবে, ৩য় স্যাসটেইনেবল এ্যাপারেল ফোরামের মূল লক্ষ্য।”
ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস এবারের স্যাসটেইনেবল এ্যাপারেল ফোরামের টাইটেল স্পন্সর করছেন। প্যাসিফিক জিন্স, কোটন ইউএসএ এবং কেডিএস থাকছে প্লাটিনাম স্পন্সর হিসেবে। লাউডেস ফাউন্ডেশন, হিগ এবং এইচএন্ডএম গোল্ড স্পন্সর। অন্যদিকে বেটার ওয়ার্ক বাংলাদেশ এবং প্রাইম ব্যাংক সিলভার স্পন্সর এবং বিকাশ, ব্রাক, প্যাসিফিক এসোসিয়েটস ও রহিম আফরোজ ইভেন্টটির ব্রোঞ্জ স্পন্সর।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//



