atik

চলতি অর্থবছরে ৪২ বিলিয়ন ডলারের পণ্য রফতানির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছর ৪২ বিলিয়ন ডলারের পণ্য রফতানি হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার (১০ মে) রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ডেনিম এক্সপোর উদ্বোধন করা হয়।

এসময় স্টল পরিদর্শন শেষে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, ইউরোপ- আমেরিকায় ডেনিম রফতানিতে বাংলাদেশ এখন শীর্ষ দেশ। বিভিন্ন পর্যায়ে গার্মেন্টস শিল্পের অবকাঠামো ও দক্ষতার উন্নয়নে চলতি অর্থবছরে রফতানি আদেশ ৪২ বিলিয়ন ডলারে দাঁড়াবে বলেও জানান তিনি।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় গত অর্থবছরের শেষ সময় থেকেই সচল হতে শুরু করে থমকে থাকা পোশাক খাতের ক্রেতাদেশ। পোশাক তৈরিকারক বেশিরভাগ দেশেই তখনও গুছিয়ে নিতে পারেনি তাদের কারখানাগুলো। সেই সুযোগটাই পেয়ে যায় বাংলাদেশ।

তৈরি পোশাক খাতে রফতানি আদেশের পরিমাণ বেশি হওয়ায় পুরো অর্থবছরের লক্ষ্য ১০ মাসেই পূরণ হয়েছে। গত অর্থবছরের প্রথম ১০ মাসে পোশাক খাতের রফতানি আয় যেখানে ২৬ হাজার মিলিয়ন ডলার, তা চলতি অর্থবছরের একই সময়ে প্রায় ৩৫ হাজার ৩৬২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

মেয়র বলেন, ১৯৯০ সালের পর থেকে নানা দুর্যোগ মোকাবিলা করে দেশের পোশাক খাত এগিয়ে চলছে। ২০১৩ সালের পর থেকে নতুনভাবে কাজ শুরু করেছে বাংলাদেশ। 

তৈরি পোশাক রফতানিযোগ্য করে তুলতে বিপুল পরিমাণ অর্থের কাঁচামাল আমদানি করতে হয়। এজন্য আমদানি নির্ভরতা কমাতে দেশেই ডেনিমের কাপড় তৈরি শুরু হয়েছে।

আগামীতে আরও কারখানা তৈরি হবে উল্লেখ করে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, এ খাতের টেকসই ব্যবস্থাপনা গড়ে তুলতে যৌথভাবে কাজের বিকল্প নেই।

উল্লেখ্য, দুইদিনব্যাপী ডেনিম এক্সপোতে ১৬টি দেশের ৮০টি স্টল অংশ নিয়েছে।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)