আবদুল গাফ্‌ফার চৌধুরী

লন্ডনে আবদুল গাফফার চৌধুরীর জানাজা শুক্রবার

লন্ডন প্রতিনিধি: মরহুম আবদুল গাফফার চৌধুরীর নামাজে জানাজা লন্ডনে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। জানাজার পর মরহুমের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।

বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 ্এতে জানানো হয়, মহান একুশের অমর সংগীতের রচয়িতা বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট মরহুম আবদুল গাফফার চৌধুরীর নামাজে জানাজা আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিক লেইন মসজিদে অনুষ্ঠিত হবে।

নামাজে জানাজার পর সর্বস্তরের মানুষ পূর্ব লন্ডনের এক পার্কে মরহুম আবদুল গাফফার চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ব্রিটিশ-বাংলাদেশি কম্যুনিটির সদস্যসহ সবাইকে মরহুমের নামাজে জানাজায়  অংশ নিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর জান্নাতবাসের জন্য দোয়ায় শামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন। এছাড়া, হাইকমিশনার সবাইকে পার্কের সার্বজনীন শ্রদ্ধা নিবেদনে অংশ গ্রহণেরও আহ্বান জানান।

ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া সম্পন্ন করে মরহুম আবদুল গাফফার চৌধুরীর মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যত দ্রুত সম্ভব ঢাকায় প্রেরণের জন্যে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।

বিনিয়োগবার্তা/জিকে/এসএএম//
 


Comment As:

Comment (0)