বাংলাদেশ পদার্থ বিজ্ঞান সমিতির দ্বিবার্ষিক কর্মপরিষদ গঠন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পদার্থ বিজ্ঞান সমিতি কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন গত ১৯—২১ মে ২০২২ খ্রি: তারিখে পরমাণু শক্তি কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ২৯৬টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে।
সম্মেলন শেষে সমিতির আগামী দ্বিবার্ষিক কর্মপরিষদ (২০২২—২০২৩) গঠন হয়। আগামী দ্বিবার্ষিক কর্মপরিষদে সভাপতি হিসেবে অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল এবং সাধারণ সম্পাদক, ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পুনঃনির্বাচিত হয়েছেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//



