WhatsApp Image 2022-05-28 at 4

'ক্যাশ ইনসেনটিভ অটোমেশন সিস্টেম’ চালু করেছে বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাক কারখানা সমূহের জন্য ক্যাশ ইনসেনটিভ সংক্রান্ত সকল আবেদন প্রক্রিয়া দ্রুত, সহজ, স্বচ্ছ ও আরও সুবিধাজনক করতে অনলাইন-ভিত্তিক ‘ক্যাশ ইনসেনটিভ অটোমেশন সিস্টেম (Cash Incentive Automation System)’চালু করেছে। 

এতে করে বিজিএমইএ এর সদস্যগন  পোশাক রপ্তানি উৎসাহিত করতে এবং রপ্তানি বাড়ানোর জন্য  সরকার প্রদত্ত ক্যাশ ইনসেনটিভ এর জন্য  অনলাইনে আবেদন পত্র জমা দিতে সমর্থ হবে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ২৮ মে, ২০২২ ক্যাশ ইনসেনটিভ অটোমেশন সিস্টেম  এর উদ্বোধন করেন।

ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের  সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতিগন  ও পরিচালকবৃন্দ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বিশ্বে  একটি ডিজিটাল বিপ্লব ঘটছে এবং এই  পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়া এবং  বৈশ্বিক বাজারে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার জন্য নতুন নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার কোন বিকল্প নেই।

ফারুক হাসান আরও বলেন, এই  বিষয়টি বিবেচনায়  রেখে বিজিএমইএ ইতোমধ্যে সকল সদস্য কারখানার জন্য দ্রুত, স্বচ্ছ ও  সহজতর পরিষেবা প্রদান কার্যক্রম নিশ্চিত করতে সদস্যদের জন্য বেশ কয়েকটি পরিষেবা ডিজিটালাইজ করেছে, যার মধ্যে রয়েছে শ্রমিকদের  বায়োমেট্রিক ডাটাবেইজ,  ইউডি অটোমেশন,  ক্যাশ ইনসেনটিভ অটোমেশন সিস্টেম,  মেম্বারশিপ ম্যানেজমেন্ট সিস্টেম  প্রভৃতি।

তিনি আরও বলেন, বিজিএমইএ এর এই  উদ্যোগসমূহ সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের সাথে  সঙ্গতিপূর্ন। 

সম্প্রতি বিজিএমইএ ‘বায়োমেট্রিক আইডেনটিটি এন্ড ওয়ার্কার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম” ব্যবহারের জন্য ওয়ার্ল্ড  কনগ্রেস অন ইনফরমেশন  টেকনোলজীতে ‘WITSA GLOBAL ICT Excellence Awards’ পেয়েছে। 

বিজিএমইএ ‘বায়োমেট্রিক আইডেনটিটি এন্ড ওয়ার্কার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম” প্রবর্তনের  জন্য “ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১”ও পেয়েছে।


বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)