Bangladesh-bank

সীমিত হলো আর্থিক প্রতিষ্ঠানে কর্মরতদের বিদেশ ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক: আর্থিক প্রতিষ্ঠানগুলোয় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ সীমিত করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের প্রধান কার্যালয় একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, কোভিড-১৯-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ/স্টাডি ট্যুর/এক্সপোজার ভিজিট/সভা/সেমিনার অংশগ্রহণবিষয়ক বৈদেশিক ভ্রমণ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তবে যেসব ক্ষেত্র এ নির্দেশনার বাইরে থাকবে, সেগুলো হচ্ছে:-

১। আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ প্রয়োজনে নিজস্ব অর্থায়নে ব্যক্তিগতভাবে বাংলাদেশের বাইরে ভ্রমণ

২। ১৪৪৩ হিজরি/২০২২ সালের পবিত্র হজপালন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশ থাকা সাপেক্ষে  জরুরি চিকিৎসার জন্য বিদেশ গমন

৩। আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিকের নিজ দেশে গমন

৪। বিদেশি আয়োজক সংস্থার সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ/স্টাডি ট্যুর/ওয়ার্কশপ/এক্সপোজার ভিজিট/সভা/সেমিনারে অংশগ্রহণ

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)