primer-cement prize

ন্যাশনাল প্রডাক্টিভিটি পুরস্কার পেল প্রিমিয়ার সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক: বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়ে ‘ন্যাশনাল প্রডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ পেয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড। গতকাল ন্যাশনাল প্রডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবার ২৬টি প্রতিষ্ঠানকে পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আমিরুল হকের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। 

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)