আখাউড়া বন্দর দিয়ে ভারতে গেছে গ্যাস, যাবে তেলও
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মঙ্গলবার ভারতে গেছে এলপি গ্যাস। দুটি ট্যাংকে করে ৩৫ টন গ্যাস ভারতে যায়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্য থেকে আসা এসব গ্যাস বাংলাদেশে প্রক্রিয়াজাত করে ভারতে পাঠানো হয়।
এদিকে বাংলাদেশের ওপর দিয়ে জ্বালানি তেল নেয়ারও প্রস্তুতি নিচ্ছে ভারত। সম্প্রতি বন্যায় ভারতে আসামে ব্যাপক ভূমিধসে রেল যোগাযোগ বন্ধ থাকায় বিকল্প পথ হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে চায় দেশটি। ২০১৬ সালের তেল পাঠানোর মতো আবার এ পথকে সক্রিয় করতে চায় তারা।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মৌ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি মহসীন আহমেদ সরকার বলেন, মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে আনা গ্যাস বাংলাদেশে প্রক্রিয়াজাত করে ভারতে পাঠিয়েছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। এ বন্দর দিয়ে প্রায় ৫০ হাজার টন গ্যাস পাঠানোর কথা রয়েছে। একাধিক কোম্পানি গ্যাস পাঠাবে বলে জানতে পেরেছি।
বিনিয়োগবার্তা/এসএল//



