WhatsApp Image 2022-05-31 at 8

জেনেভায় আইএলও’র উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন তৈরি পোশাক খাতের প্রতিনিধিদল

বিনিয়োগবার্তা ডেস্ক: বাংলাদেশের পোশাক শিল্প খাতের সমিতিগুলোর নেতাদের একটি প্রতিনিধিদল ৩১ মে ২০২২ সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংগঠন (আইএলও) এর চিফ টেকনিক্যাল এডভাইজর এবং হেড, একচুয়ারিয়াল সার্ভিসেস ইউনিট, আন্দ্রে পিকার্ড (André Picard), এবং অ্যান-মারিলা রোসা (Anne-Marie La Rosa) এর সাথে বৈঠক করেছেন।

প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ  পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি ফারুক হাসান, এমপ্লয়ার্স ফেডারেশন অব বাংলাদেশ (বিইএফ) এর সভাপতি আরদাশির কবির, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএ এর সহ-সভাপতি মিরান আলী, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন  আইএলও ইস্যু এর চেয়ারম্যান এ এন এম সাইফুদ্দিন এবং বিইএফ এর মহাসচিব ফারুক আহমেদ।

তারা বাংলাদেশের  পোশাক শিল্প সংক্রান্ত বিভিন্ন বিষয়, বিশেষ করে বাংলাদেশ কর্তৃক অনুসমর্থন করা আইএলও এর কনভেনশনগুলো মেনে শিল্পে যে অগ্রগতি সাধন হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করেন।

বৈঠকে তারা বাংলাদেশের পোশাক খাতের জন্য এমপ্লয়মেন্ট ইনজুরি ইন্স্যুরেন্স স্কিম (employment injury insurance scheme) নিয়েও আলোচনা করেন।

প্রতিনিধি দলটি পোশাক কারখানাগুলোতে কাজের পরিবেশ উন্নত করতে পোশাক খাতে আইএলও এর বেটার ওয়ার্ক প্রোগ্রামসহ শিল্পের চলমান উদ্যোগসমূহ ও কর্মসূচিগুলোর বিষয়ে আইএলও’কে অবহিত করেন।

তারা শ্রমিকদের জন্য নিরাপদ ও শোভন কর্ম পরিবেশ সৃষ্টি এবং তাদের অধিকার ও কল্যান নিশ্চিতকরণ প্রভৃতি ক্ষেত্রগুলোতে এ পর্যন্ত যে  অগ্রগতি অর্জন হয়েছে, সেগুলোকে সামনে এগিয়ে নেয়ার ব্যাপারে শিল্পের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)