akn

একনেকে অনুমোদন পেল আড়াই হাজার কোটি টাকার ৯ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক: দুই বছরের বেশি সময় পর সরাসরি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মিটিংয়ে অংশ নিলেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। কভিডের প্রভাব বেশি থাকায় তিনি এতদিন ভার্চুয়ালি এ সভায় অংশ নিয়েছেন।

বুধবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রায় ২ হাজার ৬৬৫ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

অনুমোদিত প্রকল্পসমূহ হলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘রূপকল্প ২০৪১: দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র সঞ্চয় যোজন’ প্রকল্প; এবং ‘রংপুর জেলাধীন  পীরগঞ্জ, হারাগাছ ও বদরগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প; ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ‘দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা’ প্রকল্প; রেলপথ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জন্য ৫০টি বিজি এবং ৫০টি এমজি যাত্রীবাহী ক্যারেজ পুনর্বাসন’ প্রকল্প; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্প; প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘বানৌজা শের-ই-বাংলা পটুয়াখালী স্থাপন (১ম সংশোধিত)’ প্রকল্প; বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ‘রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকো’র আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন’ প্রকল্প; নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (এসএএসইসি) সমন্বিত বাণিজ্য সুবিধা সেক্টর উন্নয়ন প্রকল্প: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বিএলপিএ) অংশ’ প্রকল্প; এবং অর্থ মন্ত্রণালয়ের ‘দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (এসএএসইসি) সমন্বিত বাণিজ্য সুবিধা সেক্টর উন্নয়ন প্রকল্প: জাতীয় রাজস্ব বোর্ড অংশ’ প্রকল্প।

সভায় অংশ নেন, পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্য ও সমপ্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)